সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন: সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের পাঁচরকি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে মো. নজরুল ইসলাম ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকায় বিএসএফের সদস্যরা তাদের ওপর গুলি চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দুটি ভারতের তারালি এলাকায় রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পেশায় গরু ব্যবসায়ী ওই দুই বাংলাদেশি বিএসএফ গুলিতে মারা গেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।