নরসিংদীতে দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় ২ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন : চালক নরসিংদীর শরীফ মিয়া ও শিবপুর উপজেলার ধরিয়াআলী গ্রামের ফরিদ মিয়া।
শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শহরের ব্রাহ্মপাড়া বালুমহাল থেকে বালুবোঝাই মাধবদীর দিকে যাচ্ছিল, অপরদিকে চট্টগ্রাম থেকে রড বোঝাই একটি ট্রাক শিবপুর উপজেলার ইটখোলার দিকে আসছিল। পথিমধ্যে শীলমান্দি নামক স্থানে ট্রাক দুটির মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: