জেলার খবর

নড়াইলে শীতের আগমনে ব্যস্ত লেপ-তোষকের কারিগররা

লেপ-তোষকের কারিগররা
লেপ-তোষকের কারিগররা

শীত আসছে গুটি গুটি পায়ে আর শীত এলেই, বেড়ে যায় লেপ-তোষকের চাহিদা। তাই অন্যান্য জায়গার মতো নড়াইলেও ভিড় বাড়তে শুরু করেছে লেপ-তোষক বানানোর দোকানে। শীতের শুরুতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব দোকানের কর্মচারিরা।

নভেম্বর থেকেই শীত পড়তে শুরু করে আর জানুয়ারির শেষ নাগাদ থাকে শীতের আমেজ। শীত মওসুমকে সামনে রেখেই ঘরে ঘরে চলছে শীত নিবারনের প্রস্তুতি। লেপ-তোষকের চাহিদা বেড়ে যাওয়ায়, ব্যস্ত সময় পার করছেন নড়াইলের ধুনকরা। চাহিদা বেশি, তাই দিনরাত সমান তালে চলছে লেপ-তোষক বানানোর কাজ।

গার্মেন্টসে তুলাকে ফিনিশিং দিয়ে লেপ তোষক বানানো হয় আর শীত মৌসুমে এর চাহিদা বেশি থাকায় এ কাজে পুরুষের পাশাপাশি কাজ করে চলেছেন নারী শ্রমিকরাও। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের লেপ-তোষক বানানোর কাজ।

তবে এবার লেপ-তোষকের দাম বাড়ার অনুযোগ ক্রেতাদের। এরপরও শীত নিবারনে অপরিহার্য বলে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

এদিকে, দোকানিরা বলছেন তুলা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় এবার লেপ-তোষকের দাম প্রতিটিত গড়ে ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

শীতের তীব্রতা যেমনই হোক না কেন লেপ-তোষকের দাম সবার হাতের নাগালে থাকুক এমনটাই প্রত্যাশা সকলের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ