দিনাজপুরে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। রোববার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের দুদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
এ সম্মেলনে বাংলাদেশের ৯ জেলার ডেপুটি কমিশনার, পুলিশ সুপার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন কমাণ্ডার এবং ভারতের ৬টি জেলার জেলা কালেক্টর, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশগ্রহণ করে।
সম্মেলনে হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, মাদক চোরাচালান রোধ ও সীমান্ত হত্যা বন্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: