তৃতীয় ও শেষ দফায় ভারতে চলে গেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যান্তরে বিলুপ্ত ছিলমহল দাসিয়া ছড়ার ৬টি পরিবারের ১৭ জন বাসিন্দা।
রোববার সকালে ভুরঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের অস্থায়ী চেক পয়েন্ট দিয়ে তারা ভারতে চলে যান।
এর আগে ১৯ নভেম্বর ৭২ জন এবং ২৪ নভেম্বর ১৫৮ জন ভারতে যান। যারা ভারতে চলে যাচ্ছেন তারা যেনো সুষ্ঠুভাবে সেখানে যেতে পারে সে জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: