খুলনার ডুমুরিয়ায় পুলিশের ধাওয়ায় পালানোর সময় কভার্ডভ্যান ও পুলিশের গাড়ি উল্টে এক চালক নিহত হয়েছেন। আহত হন এক এএসপিসহ পুলিশের ১০ সদস্য।
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের -ইউপিডিএফ ডাকা অবরোধে মঙ্গলবার পিকেটারদের ধাওয়ায় মিনি ট্রাক থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর এলাকায় এ দুর্ঘটনায় নিহত কভার্ডভ্যান চালকের নাম জানা যায়নি।
আহতদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) এহতেশামও রয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, চোরাচালান পণ্য বহন করছে সন্দেহে কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে পুলিশ। চুকনগর এলাকায় কভার্ডভ্যানটিকে অতিক্রম করে পুলিশের গাড়িটি সামনে আসে।
ওই সময় কভার্ডভ্যানটির ধাক্কায় পুলিশের গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে এএসপি এহতেশামসহ ১০ পুলিশ সদস্য আহত হন।
এদিকে, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, সকাল সাড়ে ৯টার দিকে সদরের চারমাইল এলাকায় পিকেটারদের ধাওয়ায় মিনি ট্রাক থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
খনেশ্বর ত্রিপুরা (১৩) খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
এএসপি বলেন, সকালে ৮/১০ জন ছাত্র একটি মিনি ট্রাকে ওঠার সময় পিকেটারা ধাওয়া দেয়। এ সময় গাড়ি থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমার মুক্তির দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবেরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
অবরোধে দূররপাল্লার যানবাহন না চললেও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে।