জেলার খবর

যশোর-চাঁপাইনবাবগঞ্জে 'বন্দুকযুদ্ধ' নিহত ২

সংঘর্ষে চরমপন্থী নেতার মৃত্যু

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

যশোর পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বুধবার একজন নিহত হয়েছেন। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

এছাড়া যশোরের অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষে বিদ্যুৎ রায় (৩৫) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলী হাসমী বলেন, ভোরে যশোর-ঝিনাইদহ সড়কের রহমতপুরে একদল ডাকাত সড়ক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাদেরকে ধাওয়া করে। দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত নিহত হয়।

ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার তিন সাঁকোর মোড় এলাকায় বন্দুকযুদ্ধে তোফায়েল আহমেদ মিলন (২০) নিহত হন।

সদর উপজেলার রানীহাট ইউনিয়নের রামচন্দ্রপুর হাট-কৃষ্ণগোবিন্দপুরের আবদুস সালামের ছেলে।

র্যা ব-৫ এর কোম্পানি কমান্ডার এএসপি অলক বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে র্যা বের একটি দল তিন সাঁকোর মোড় এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ঝোপের ভেতর থেকে কতিপয় দুর্বৃত্তরা র্যা ব সদস্যের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে র্যা বও পাল্টা গুলি চালায়।

তিনি জানান, একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।

মিলনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ৬টিসহ আটটি মামলা রয়েছে বলেও জানান র্যা বের এই কর্মকর্তা।

এদিকে, মিলনের মা ফিরোজা বেগম অভিযোগ করেন, গত ১৯ নভেম্বর র্যা ব পরিচয়ে কয়েকজন তার ছেলেকে ধরে নিয়ে যায়। পরে র্যা বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা থানায় যোগাযোগ করতে বলে। এরইমধ্যে বুধবার সকালে তিনি জানতে পারেন- তার ছেলে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

এছাড়া, যশোরের অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষে বিদ্যুৎ রায় (৩৫) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার রানাগাতি গ্রামের সুকুমার রায়ের ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রানাগাতি শ্মশানঘাট এলাকায় চরমপন্থীদের দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎ রায়কে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও ৩টি বন্দুকের খোঁসা উদ্ধার করেছে পুলিশ।

ওসি আরো জানান, নিহত বিদ্যুৎ রায় অভয়নগর থানার তালিকাভূক্ত চরমপন্থী— তার বিরুদ্ধে অভয়নগর ও খুলনার ফুলতলাসহ আশপাশের থানা গুলোতে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ