জেলার খবর

গোপালগঞ্জে দুই শিশু ছেলেকে শ্বাসরোধ করে হত্যা

গোপালগঞ্জ
গোপালগঞ্জ

গোপালগঞ্জে মায়ের সামনে দুই শিশু ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

রায়হান ও রইচ নামে নিহত দুই শিশু ওই গ্রামের ইউসুফ সরদারের ছেলে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রায়হান ও রইচ রাতের খাবার খাওয়ার সময় অপরিচিত দুই ব্যক্তি হঠাৎ তাদের ঘরে ঢুকে পরে।

এ সময় মা কুলসুমকে বেঁধে তার সামনেই দুই ভাইকে শ্বাস রোধে হত্যা করে পালিয়ে যায় তারা। নিহত দুই শিশুর বাবা ইউসুফ টুঙ্গীপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক।

ঘটনার সময় তিনি প্রতিষ্ঠানের কাজে ঢাকায় ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ