মিয়ানমার থেকে ৪৮ বাংলাদেশির মধ্যে ৪৩ জনকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছে কক্সবাজার প্রশাসন। শুক্রবার সপ্তম দফায় তাদের ফেরত দেয়া হয়।
এরআগে, বৃহস্পতিবার অপ্রাপ্ত বয়স্ক ৫ শিশুকে রেড ক্রিসেন্টের জিম্মায় বাড়ি পাঠানো হয়।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা বলেন, ফেরত আসা বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে ১৮ জেলার ৮৬ জন দালালকে নাম সনাক্ত করেছে তারা। এসব দালালদের নামে মামলার প্রক্রিয়া চলছে। দালালের খপ্পড়ে পড়ে সাগর পথে মালয়েশিয়ায় যেতে গিয়ে বিভিন্ন সময় ভাসমান ছিল এসব মানুষ।
গত মে মাসে দুই দফায় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হয়েছিল ৯৩৫ জন। যার মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্ত ৭৭৭ জনকে সাত দফায় ফেরত আনা হয়। যার সর্বশেষ ৪৮ জনকে আনা হয় বুধবার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: