জেলার খবর

ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী আফজালের মরদেহ উদ্ধার

ফরিদপুর
ফরিদপুর

ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আফজাল হোসেন শাহিন ওরফে হাতকাটা শাহিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার মধ্যরাতে শহরতলীর বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মরক্ষার্থে ৬-৭ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, নিহতের মাথার বাম দিকে গুলির লাগার চিহ্ন রয়েছে। শাহিনের বাড়ি ফরিদপুর শহরের কমলাপুর বটতলা এলাকায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, শাহিন স্থানীয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফরিদপুর সদরসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় ৫৪ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে সে পলাতক ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ