জামালপুর সদরে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই বোন নিহত আর আহত হয়েছেন কমপক্ষে চার জন।
সদর থানার এসআই জয়নাল আবেদীন জানান, রোববার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের ঝিনাই সেতুতে মাছবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বোন নিহত হন।
তারা হলেন: পাংখা বেগম (৫৫) ও হাওয়া বেগম (৫০)।
পিকআপ চালক চঞ্চল মিয়াকে (২৫) আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আহত লক্ষ্মীনধর (৪৫), বাদল (৪০), উমর আলী (৪০) ও সহিজল মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: