মহাসড়কে নসিমন করিমনসহ অবৈধ থ্রি হুইলার যান চলাচলের প্রতিবাদে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট পালন করছে জেলা মোটর মালিক সমিতি।
রোববার সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ ৮টি রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
বাস টার্মিনালগুলো থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এছাড়া জেলার বাংলাবান্ধা স্থলবন্দরের পরিবহণ ব্যবস্থাও বন্ধ রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: