জেলার খবর

বাঁশখালিতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালিতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হয়েছেন।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত প্রায় দেড়টার দিকে কালিপুর ইউনিয়নের গুনাইগরি গ্রামে বাবুল মেম্বারের বাড়িতে কয়েক ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি মোবাইল ফোনে পুলিশ ও এলাকাবাসীদের অবহিত করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই পুলিশ সদস্যসহ আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ সময় পুলিশের এএসআই আশরাফ ও কনস্টেবল আনোয়ার হোসেনসহ ছয় গ্রামবাসী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ