রাজবাড়ীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার চন্দনিতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখেন।
পাংশা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকি দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: