জেলার খবর

ডাকাতের অস্ত্রের কোপে সীতাকুণ্ডে ভারতীয় দুই নাগরিক আহত

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতের অস্ত্রের কোপে ভারতীয় দুই নাগরিক আহত হয়েছেন।

সোমবার রাত ১২টার দিকে সীতাকুণ্ড-নুনাইছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, এটি ডাকাতির ঘটনা। আটকদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আহতরা হলেন- ভূবনজিৎ সিং ও মূলচাঁদ সিং। রাতেই মিরসরাই থানা পুলিশের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে মাইক্রোবাসে করে ঢাকা ফিরছিলেন ৮ ভারতীয় নাগরিক। রাত পৌনে ১২টার দিকে ওই এলাকায় পৌঁছলে ১০-১২ জনের একদল ডাকাত গাড়িতে ঢিল ছোড়ে পথ রোধ করে।

এ সময় চালক গাড়ি থামালে মুখোশপরা ডাকাতেরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মূল চাঁদসিং নামের একজন ডান হাঁটু ও ভুপেন্দর সিং নামের আরেকজন বাঁ হাতের বাহুতে আঘাত পান।

তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৮৮ হাজার ৮০০ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয় ডাকাত দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ