জেলার খবর

শিগগিরই নতুন বেতন কাঠামো কার্যকর হবে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো শিগগিরই কার্যকর করা হবে—আর এ বেতন কাঠামো আগামী পাঁচ বছরের মধ্যে পরিবর্তন করা হবে না জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার বেলা ৩টায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নতুন বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের কোনোভাবে হয়তো মনে হয়েছে তারা সচিবদের সমকক্ষ নন।

তারা প্রথমে বলেছিলেন, আমার সঙ্গে দেখা করবেন না আমিও কোনো চেষ্টা করিনি। এরপর তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

তবে সর্বশেষ কয়েকজন শিক্ষক আমার কাছে এসেছিলেন— আমি তাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছি বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকারও ওপরে। সেজন্য নতুন বেতন কাঠামোও তৈরি করা হয়েছে— এই কাঠামো নিকট ভবিষ্যতে পরিবর্তনের কোনো সুযোগ নেই।

অর্থমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের বেতন কাঠামো নিয়ে প্রতিবছর সরকারকে যে বাড়তি ঝামেলা পোহাতে হতো তা আর হবে না— অন্যান্য উন্নত দেশের মতো রিভিউ কমিটিই এটি ব্যবস্থাপনা করতে পারবে।

মন্ত্রী এসময় বিভিন্ন বিষয়ে কথা বলেন—আসন্ন পৌর নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্যকে আবারো ননসেন্স বলে অভিহিত করেন অর্থমন্ত্রী

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ