শিল্প কারখানায় সমৃদ্ধ গাজীপুরে গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। বাসা বাড়িতে রান্না-বান্নাসহ প্রাত্যহিক কাজে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। একদিকে অবৈধ গ্যাস সংযোগর ছড়াছড়ি আর অন্যদিকে সরবরাহ লাইনে গ্যাস সংকটকে এর জন্য দায়ী করছে সংশ্লষ্টিরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শিল্প অধ্যুসিত গাজীপুরে কমপক্ষে ৩ হাজার শিল্প কারখানা রয়েছে যার অধিকাংশই গ্যাস নির্ভর। এর মধ্যে তৈরি পোশাক শিল্প কারখানাই বেশি। আর এসব কারখানায় কাপড়ে রং করা, বয়লার চালানো ও বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হয় গ্যাসের।
তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যহত হচ্ছে অধিকাংশ শিল্প কারখানায়। এতে দুশ্চিন্তায় পড়েছেন শিল্প মালিকরা।
গ্যাস সংকট সমাধানে তিতাস গ্যাস র্কতৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কোনো সুফল পাচ্ছেন না শিল্প মালিক ও সাধারণ মানুষ।
রাজ ওয়াশিং প্ল্যান্ট মহাব্যবস্থাপক অনলি চন্দ্র বসাক বলেন, গ্যাস সংকট থাকলে রপ্তানী ঝুঁকিতে পড়বে পোশাক খাত। কারণ গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে কারখানার স্বাভাবিক উৎপাদন।
প্রসঙ্গত, গাজীপুরে প্রতিদিন যে পরিমাণ গ্যাস প্রয়োজন সরবরাহ লাইনে আসছে তার অর্ধেক গ্যাস। এছাড়া অবৈধ গ্যাস সংযোগের কারণেই সমস্যা এখন প্রকট বলে অভিযোগ রয়েছে। তবে গ্যাস সংকটের কথা স্বীকার করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তিতাস র্কতৃপক্ষ।