নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে যশোর, সাতক্ষীরা, দিনাজপুর ও নড়াইল থেকে ১৪৮ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার রাতভর যশোরের ৮ থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন বিএনপিকর্মী। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
দিনাজপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৩৪ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই বিভিন্ন মামলার আসামী।
এদিকে, নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে দুই জামাত শিবির কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।
এছাড়াও সাতক্ষীরাতেও নাশকতার পরিকল্পনার অভিযোগে জামাত-শিবিরের ৭ কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: