জেলার খবর

পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণের সূচনা আগামীকাল

পদ্মা সেতু
পদ্মা সেতু

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর নদী শাসন ও মূল সেতুর অবকাঠামোর নির্মাণ কাজের সূচনা করতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ যাচ্ছেন।

বিকেলে মাওয়ার চৌরাস্তার মাঠে জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ।

পরে লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর মূল অবকাঠামোর চূড়ান্ত পাইলিং স্থাপন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

খরস্রোতা পদ্মা শীতের সকালে শান্ত এক নদী। কুয়াশার চাদরে মোড়ানো পদ্মার যতদূর চোখ যায়, শুধু বড় বড় ক্রেন। তার ফাঁকেই ছুটে চলে ছোট-বড় নৌযান। সেতু তৈরির ভারি ভারি যন্ত্রপাতি আর ইট, বালু ও পাথরের স্তুপে ভরা পদ্মা পাড়ের এক অচেনা রূপ। কোটি মানুষের স্বপ্ন পূরণে বিশাল কর্মযজ্ঞ।

নির্মান কাজ চলছে পুরোদমে। সড়ক থেকে শুরু হয়ে পদ্মার বুকে একে একে গড়ে উঠবে অর্ধশত পিলার। যার উপর দাঁড়িয়ে যাবে ৬ কিলোমিটারেরও বেশি দীর্ঘ দ্বিতল পদ্মাসেতু। ওপরে যানবাহন আর নিচে চলবে ট্রেন। প্রত্যক্ষ দৃষ্টিতে পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়। দেশের ষোল কোটি মানুষের স্বপ্ন পূরণ করতেই ১২ ডিসেম্বর প্রকল্পের নদী শাসন ও মূল সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেড় বছর আগে শুরু হওয়া পদ্মাসেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন হবে ৬ ভাগে। ৫টি অবকাঠামোগত ও একটি তদারকি ও পরামর্শক সংক্রান্ত। মূল সেতু ও নদী শাসনের কাজের জন্য চার বছর এবং সংযোগ সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য ঠিকাদারদের সাড়ে তিন বছর সময় বেঁধে দেয়া হয়েছে। এখন পর্যন্ত প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা।

তবে এর মধ্যেই মূল প্রকল্পের ২৭ শতাংশ কাজ শেষ হয়েছে। নিজস্ব অর্থায়নে তৈরী হতে যাওয়া পদ্মাসেতু অর্থনৈতিক অগ্রগতি ছাপিয়ে এখন রাজনৈতিক বিষয়ও। শুধু দক্ষিন -পশ্চিমাঞ্চলের কোটি মানুষেরই নয় পুরো দেশবাসীর দৃষ্টি এখন স্বপ্নের পদ্মাসেতুর দিকে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মুন্সীগঞ্জ জুড়ে এখন উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে পদ্মা সেতু প্রকল্প এলাকাসহ ঢাকা-মাওয়া মহাসড়কের আশপাশের এলাকা। নির্মাণ করা হয়েছে রঙ-বেরঙের তোরণ।

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

মুন্সীগঞ্জ শ্রীনগর সার্কেল সহকারি পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, জনসভা স্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ