জেলার খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ফেরি বন্ধ
ফেরি বন্ধ

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল ১১ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৯টা থেকে নৌযান চলাচল শুরু হয়।

শুক্রবার রাত ১০টা থেকে টানা ১১ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ ছিল দেশের ব্যস্ততম এ নৌরুটে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ১০টা থেকে ঘন কুয়াশায় নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ১১ ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৯টার দিকে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।

কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ ঘোষণার সময় সহস্রাধিক যাত্রী ও শতাধিক যানবাহনের পূর্ণ লোড নিয়ে রো রো ফেরি খান জাহান আলী, গোলাম মওলা, এনায়েতপুরী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ইউটিলিটি ফেরি শাপলা শালুক দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।

এদিকে, দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা বিভিন্ন গন্তব্যের যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে। আটকে থাকা কয়েকশ যানবাহনের সাড়ি ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের সাইনবোর্ড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ