জেলার খবর

খুলনায় গ্যাসের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

গ্যাসের আগুন
গ্যাসের আগুন

খুলনা নগরের খালিশপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মজগুন্নি আবাসিক এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন : কনস্টেবল আতিয়ার রহমান (৪৫), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৩৩), তাদের ছেলে তৌফিক (১৫) ও আতিয়ারের ভায়রার ছেলে শামীম (১৫)।

কনস্টেবল আতিয়‍ার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় চালক হিসেবে কর্মরত আছেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সিলিন্ডারের গ্যাস দিয়ে ওই কনস্টেবলের স্ত্রী রান্না করছিলেন।

এ সময় সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুন ধরে যায়। আতিয়ার তার স্ত্রীকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও দগ্ধ হন। তৌফিক ও শামীম তাদের উদ্ধার করতে গেলে তারাও দগ্ধ হন।

এ সময় দগ্ধদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান ওসি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ড. শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আনোয়ারার শরীরের ৬০%, তৌফিকের ৭০% এবং অন্য দুই জনের ১০ থেকে ২০% শরীর পুড়ে গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ