নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনে একটি ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ৩ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ থাকার পর দুপুরে আবার ট্রেন চলতে শুরু করেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: