জেলার খবর

সিলেটে ট্রাকের পাশাপাশি শুরু হয়েছে বাস ধর্মঘটও

 ধর্মঘট
ধর্মঘট

পাঁচ দফা দাবিতে সিলেটে ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। ভোড়ান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, পরিবহন শ্রমিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে।

দাবি আদায় না হওয়ায় পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে জানান তিনি।

সকাল থেকে কোনো ট্রাক ও দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি, তবে নগরীতে অল্প সংখ্যক গণপরিহন চলাচল করছে।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, সিলেট-জাফলং সড়ক সংস্কার ও পুলিশের চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রোববার থেকে শান্তিপূর্ণভাবে ধর্মঘট করছেন শ্রমিকরা।

তিনি আভিযোগ করেন, চণ্ডিপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের ওপর হামলা করে তাড়িয়ে দেয়।এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রাক ধর্মঘট চলবে বলে জানান দিলু মিয়া।

ট্রাক শ্রমিকদের দাবিগুলো মধ্যে রয়েছে, বিভিন্ন স্থানে অবৈধ বাঁশকল বসিয়ে চাঁদা আদায়, শ্রমিক নির্যাতন বন্ধ, হাইওয়ে পুলিশের ‘চাঁদাবাজি’ বন্ধ ও সিলেট-ভোলাগঞ্জ, সিলেট-জাফলং সড়ক সংস্কার।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বলেন, ট্রাক শ্রমিকদের ধর্মঘট ও দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ