জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি, গাজীপুর মুক্তদিবস আজ

স্বাধীনতা
স্বাধীনতা

বিজয়ের মাত্র একদিন আগে, ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের নেতৃত্বে যুদ্ধ করে শত্রু সেনাদের পরাজিত করে মুক্তিযোদ্ধারা। মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ শহর। ১৯৭১ এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে গেরিলা যুদ্ধে পরাজিত করে খাগড়াছড়িকে মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। বিজয় উল্লাস ছড়িয়ে পড়ে পাহাড়ি-বাঙালি সবার মধ্যে। একইদিন মুক্ত হয় গাজীপুরও।

মুক্তিযুদ্ধের এইদিনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হলেও শহরে আবস্থান করছিল পাকিস্তানী বাহিনী। ১৪ ডিসেম্বর ভোরে শহরের রেহাইচর থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের নেতৃত্বে শত্রু সেনাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। হানাদারদের বাঙ্কারগুলো একে একে ধ্বংস করেন তারা। শক্তি হারিয়ে গভীর রাতে পালিয়ে যায় পাকিস্তানী বাহিনী। ১৫ ডিসেম্বর মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ শহর।

ভারতের ত্রিপুরা থেকে প্রশিক্ষণ নিয়ে খাগড়াছড়িতে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা। তারা চারটি প্লাটুনে ভাগ হয়ে গেরিলা যুদ্ধ চালান হানাদার বাহিনীর বিরুদ্ধে। সেক্টর কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে একে একে জয় আসে পার্বত্য জনপদে। ১৫ ডিসেম্বর মহালছড়ির সম্মুখযুদ্ধে পরাজিত হয় পাকিস্তানি বাহিনী। মুক্ত হয় খাগড়াছড়ি। তবে যুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন আবদুল কাদের।

বিজয়ের দ্বারপ্রান্তে এসে ১৯৭১ সালের এই দিনে গাজীপুরে মিত্র ও মুক্তিবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। বিজয়ের পতাকা ওড়ে গাজীপুরে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ