জেলার খবর

সীতাকুণ্ডে পুলিশের গুলিতে জামাত কর্মী নিহত

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গুলিতে মঙ্গলবার জামাত কর্মী ওসমান গণি নিহত হয়েছেন।

ওসমানের বিরুদ্ধে হত্যাসহ ১৭ মামলার রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, বেলা ৩টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ রহমতপুরে ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় পুলিশ ওসমান গণিকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়।

মুস্তাফিজুর রহমান বলেন, ওই সময় ওসমানসহ তার পরিবারে লোকজন পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

প্রথমে পুলিশ লাঠিসোটা দিয়ে তাদেরকে প্রতিরোধ করলেও পরে তারা দা-কিরিচ নিয়ে পুলিশের উপর হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়— এ সময় ঘটনাস্থলে গুলিতে নিহত হন ওসমান বলে জানান তিনি।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ