জেলার খবর

বান্দরবানে ট্রাক উল্টে ৭ শ্রমিক নিহত

বান্দরবান
বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় বৃহস্পতিবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৭ জন মারা যান। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

লামা থানার উপপরিদর্শক রবিউল আলম বলেন, সকালে একটি ট্রাক কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে বান্দরবানের লামা উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকে থাকা একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার নির্মাণের সরঞ্জাম ছিল।

লামার নিরিঞ্জা পাহাড়ে টাওয়ার নির্মাণের জন্য ওই সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। ইয়াংছা বাজারের আগে পাহাড়ি পথে একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকটি থাকা সরঞ্জামের নিচে চাপা পড়েন শ্রমিকরা।

ঘটনাস্থলে ৪ জন মারা যান। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়।

আহত ব্যক্তিদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ