নাশকতা প্রতিরোধে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে যশোর, সাতক্ষীরা ও জয়পুরহাট থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের উপপরিদর্শক এনামুল হক জানিয়েছেন, রাত-ভোর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়ায় দুইজন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
এদিকে, বুধবার রাতভর যশোরের ৮ থানায় অভিযান চালায় পুলিশ। এছাড়া, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদমতলী এলাকা থেকে নাশকতার পরিকল্পনা করার সময় ২টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি ও ২১টি কটেল ও ৬টি হাতবোমাসহ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবজুর গিফারী ও সেক্রেটারী ওমর আলীকে গ্রেপ্তার করে র্যা ব।