জেলার খবর

টাঙ্গাইল-সাভার-কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইল, সাভার ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৬ জন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে রাজধানী এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়া যাচ্ছিল। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল পাথরবোঝাই একটি ট্রাক। পরে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ওই বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত হন ৯ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, সাভারের কলমা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয় ৫ জন।

এছাড়া, কুমিল্লার চান্দিনার কাঠেরপুল এলাকায় বাসচাপায় ২ অটোরিকশার যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরো ২ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ