জেলার খবর

দিনাজপুর সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

বিএসএফ
বিএসএফ

দিনাজপুরের সদর উপজেলার বনতাড়া সীমান্তের ভারতীয় দেড় কিলোমিটার অভ্যন্তরে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।

নিহত বাংলাদেশির নাম সাদেকুল ইসলাম (২০) তার বাড়ি দিনাজপুরের সদর উপজেলার বনতাড়া লক্ষ্মীতলা এলাকায়। তার বাবার নাম মকসেদুল ইসলাম।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানায়, গত বুধবার সন্ধ্যায় সীমান্তের ভারতীয় দেড় কিলোমিটার অভ্যন্তরে আত্রাই নদীতে এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা ভারতীয় পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

বিষয়টি বিজিবি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহত যুবকের ছবি সংগ্রহ করে। সেই ছবি বাংলাদেশে আসার পর ওই যুবক বাংলাদেশি বলে সনাক্ত করেছে পরিবারের লোকজন।

এ ঘটনার পরে আজ-বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ও মরদেহ ফেরতের আবেদন জানায় বিজিবি।

দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কুরবান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ওই যুবককে গুলি করে হত্যা না অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে তা জানায়নি বিএসএফ।

তিনি আর বলেন, মরদেহ এখন পর্যন্ত পুলিশের কাছে আছে— সেখান থেকে ভারতীয় আইনী প্রক্রিয়া শেষে ফেরত দিবে বলে বিএসএফ তাদেরকে জানিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ