চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটি এলাকায় শুক্রবার মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে জুমার নামাজের পরপর নৌবাহিনীর হাসপাতালসংলগ্ন মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
জুমার নামাজের কিছুক্ষণ পর ওই এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেলেও সে সময় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে সাংবাদিকরা ঈশা খাঁ ঘাঁটির মূল ফটক ও হাসপাতাল গেইটে পৌঁছালেও তাদের আটকে দেয়া হয়। সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: