নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত বিশেষ অভিযানে যশোর, নড়াইল, দিনাজপুর ও সাতক্ষীরা থেকে ৬৪ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে শুক্রবার রাতভর যশোরের ৮টি থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় নাশকতাসহ বিভিন্ন মামলায় ৩৭ জনকে আটক করা হয়। নড়াইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয় ২৬ জনকে।
এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুর থেকে ১৯ জন এবং সাতক্ষীরা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জামাত-শিবির কর্মী রয়েছেন একজন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: