হাড়কাঁপানো শীত আর ঘনকুয়াশায় বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ যশোর, মৌলভীবাজারের জনজীবন।
গত কয়দিন ধরে দিনের অর্ধেকের বেশি সময় সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না ও্ইসব এলাকায়।
পৌষের শুরুতেই কুড়িগ্রামে ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডা। সেইসঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না সূর্যের দেখা। শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ উত্তরবঙ্গের ১৬টি নদ-নদীর অববাহিকায় চর ও দ্বীপচরের বাসিন্দারা।
শীতজনিত নানারোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ আর শিশুরা। যশোরে তীব্র ঠাণ্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ছিন্নমূল মানুষেরা।
মৌলভীবাজারে আজকের- রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডার কারণে এসব এলাকায় দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর দরিদ্র মানুষজন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: