জমি নিয়ে বিরোধের জের ধরে পাবনার গয়েশপুর ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে হত্যা করেছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দুইজন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিহত ওই শিক্ষকের নাম মকবুল হোসেন ওরফে দুলাল মাস্টার ,তিনি গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিও ছিলেন।
জানা গেছে, সকালে হায়দারপুর মাঠে নিজের জমিতে কাজ করছিলেন দুলাল মাস্টার। এসময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের কয়েকজন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
এ ঘটনায় আহত সাবেক ইউপি সদস্য আরজান সরদার ও আহাম্মদ আলীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: