গাজীপুরের ভোগড়ার বাইপাসের পেয়ারা বাগান এলাকায় মঙ্গলবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পামের রাস্তায় উল্টে এক যাত্রী মারা গেছেন। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাহার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির এখনো পরিচয় জানা যায় নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: