ঠাকুরগাঁওয়ের হরিপুরে বসালগাঁও সীমান্তে মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটেলিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর চারটার দিকে সীমান্তের ৩৫১ নম্বর পিলারের কাছ থেকে শ্রী হেমন্ত কুমার নামের এক ব্যাক্তি কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলো। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার বড়গাঁও ক্যাম্পের এডহক টহল দল তাকে দেখে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে, মরদেহ ফেরত পেতে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক করার কথা রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: