জেলার খবর

পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন: শহীদুল হক

একেএম শহীদুল হক
একেএম শহীদুল হক

আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার সকালে খুলনার খালিশপুর থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

পুলিশের মহা পরিদর্শক বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে –এ অভিযানের মধ্যেদিয়ে সম্প্রতি দেশে ঘটে যাওয়া ঘটনার নায়কদের সনাক্ত করা হয়েছে।

এই ধরনের ঘটনার জন্য পুলিশ প্রিভেনটিভ ও ঘটনা ঘটার পরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মধ্যেদিয়ে কাজ করে চলেছে বলে জানান তিনি।

দুপুরে খুলনা রেঞ্জে ডিআইজির কার্যালয়ে পুলিশের কর্মকতাদের সাথে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সকাল ১০টায় তিনি নগরীর খালিশপুর থানার নবর্নিমিত ভবনের উদ্ভোধন করেন। এই ভবনের ঊদ্ভোধন শেষে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনের নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেশে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনিরুজ্জামান মনি, খুলনার পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা।

বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ