সুন্দরবনের শরনখোলার জলেরঘাট এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে গুলিবিদ্ধ বনদস্যু নয়ন বাহিনীর প্রধান ছগির ভান্ডারি (৩৫) নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সুন্দরবনের শরনখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় দীর্ঘ দিন ধরে বনদস্যু নয়নবাহীনি জেলেদের অপহরণ ও তাদের কাছ থেকে মোটা অংকের চাদা আদায় করে আসছিল। এমন খবরের ভিওিত্বে র্যাব-৬ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালায় পানির ঘাট এলাকায়। যৌথ বাহীনির উপস্থিত টের পেয়ে আগে থেকে অবস্থান নেয়া বনদস্যুরা গুলি ছুড়তে থাকে।
এ সময় আত্মরক্ষায় যৌথবাহীনিও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের প্রায় আধা ঘণ্টা বন্দুক যুদ্ধের পর বনদস্যুরা পিছু হটলে র্যাব বননের ভিতর তল্লাসী তালিয়ে বাহিনী প্রধান ছগির ভান্ডারিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় ছগির ভান্ডরিকে চিকিৎসার জন্য বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী।
জানা গেছে, নিহত বনদস্যু ছগিরের বিরুদ্ধে শরনখোলা ও পাথরঘাটা থানায় ৭টি মামলা রয়েছে।