জেলার খবর

রাজশাহীতে মসজিদে বোমা বিস্ফোরণ, হামলাকারী নিহত

আটক ৩

রাজশাহী
রাজশাহী

রাজশাহীর বাগমারায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে অজ্ঞাত এক যুবক মারা গেছে। আহত হয়েছেন ১৫ মুসল্লি। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জুমার নামাযের পর শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর চকপাড়া আহমদিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে আহমদিয়া জামে মসজিদে জুমার নামায শুরু হয়। প্রথম রাকাত নামায শেষ হওয়ার পরই মুসল্লি বেশে মসজিদে ঢুকে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এক যুবক। এতে ঘটনাস্থলেই নিহত হয় হামলাকারী। আহত হন ১৫ জন মুসল্লি।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে কারা এই হামলা করেছে তা নিশ্চিত করেনি পুলিশ।

এক সময় রাজশাহীর বাগমারা ছিল জেএমবি'র ঘাটি। ২০০৩-০৪ সালে এখানে বাংলা ভাইয়ের নেতৃত্বে হত্যা, লুটপাট ও চাঁদাবাজি চালায় জেএমবির জঙ্গিরা। বাংলা ভাইয়ের মৃত্যদণ্ড কার্যকর হওয়ার পর জেএমবি'র প্রকাশ্য কার্যক্রম অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।

এর আগে ২৬ নভেম্বর বগুড়ার শিয়া মসজিদে ও ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ