জেলার খবর

শীতবস্ত্রের কষ্টে ছিন্নমূলেরা

শীতবস্ত্রের কষ্টে ছিন্নমূলেরা
শীতবস্ত্রের কষ্টে ছিন্নমূলেরা

শৈত্যপ্রবাহের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। যশোর ও শেরপুরে কোনো কোনো জায়গায় সূর্যের দেখা মিললেও কমনি শীতের তীব্রতা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ঠাণ্ডায় কষ্টে রয়েছে ছিন্নমূল মানুষ।

এদিকে, নড়াইলে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে ঠাণ্ডার কারণে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর দরিদ্র মানুষজন। প্রতিদিনই রোগীদের ভিড় হাসপাতালগুলোতে।

ঘন কুয়াশা, সঙ্গে হালকা বাতাস। কুয়াশায় সূর্যের মুখ দেখাই দায়। শীতে জড়োসড়ো মানুষ, পশু-পাখি। মৌসুমের শুরুতেই জেঁকে বসেছে শীত। । যশোরে গত কয়েকদিনে তাপমাত্র উঠানামা করছে ৮.৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে জীবনের তাগিদে কাজে বেরুতেই হয় শ্রমজীবীদের।

গত কয়েক দিন ধরে শৈতপ্রবাহ শুরু হওয়ায় জেলার সর্বত্র ঘন কুয়াসা, কনকনে ঠাণ্ডা বাতাস ও তীব্র শীতের কারণে ভোগান্তিতে পড়েছে শেরপুরের হতদরিদ্র মানুষ। বিশেষ করে জেলার সীমান্তবর্তী গারো পাহাড় ও জেলার বিভিন্ন চরাঞ্চলের হত দরিদ্র মানুষের দুর্ভোগের শেষ নেই। তাপমাত্রা ততো একটা নয় কিন্তু হালকা শৈত্যপ্রবাহ যেন বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা।

একটু উষ্ণতার জন্য সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন চায়ের দোকান ও রাস্তার ধারের পিঠার দোকানে শীতার্তদের ভীড়।

শীতে নাজেহাল নড়াইলবাসী। শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ। শিশু ও বৃদ্ধরাই এতে আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। শীতজনিত অসুখে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই।

তবে ১০০ শয্যার হাসপাতালটিতে ৩৯ জন ডাক্তারের কর্মরত থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১২ জন। এ অবস্থায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

শীতে আক্রান্ত রোগীদের ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ