জেলার খবর

সারাদেশে আটক শতাধিক

আটক
আটক

নাশকতা প্রতিরোধে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে নড়াইল, যশোর, দিনাজপুর শতাধিক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, চলমান বিশেষ অভিযানে যশোরে বিএনপির ৩ নেতাকর্মীসহ ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে যশোররে ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় আটককৃতদরে মধ্যে বিএনপির ৩ নেতাকর্মী রয়েছেন। তাদরে বিরুদ্ধে নাশকতা সৃষ্টির মামলা রয়েছে আর অন্যরা বিভিন্ন মামলার আসামি।

এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল খবীর রেজাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে নড়াইল সদর থানায় পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল খবীর রেজাসহ ৫ জন, লোহাগড়া থানায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জন, কালিয়া থানায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন এবং নড়াগাতী থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও নাশকতার আশঙ্কায় দিনাজপুর থেকে ১৫ জনকে আট করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ