জেলার খবর

গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

রোববার ভোরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৬ বছর।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুর রহমান বলেন, ভোর ৫টার দিকে বানিয়ারচালায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৫ জন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং ট্রাক ও মাইক্রোবাস আটক করে থানায় নিয়ে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ