জেলার খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

সিলেট
সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের চাপায় প্রাইভেট কারের ৪ আরোহী মারা গেছেন। আহত হয়েছেন আরো একজন।

রোববার ভোরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: পূবালী ব্যাংকের বিয়ানীবাজার চারখাই শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আদিল চৌধুরী (৩৪), সঞ্জিত (৩০) ও প্রকৃতি (৩২) ।

মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পর অপর ২ জনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।

এদিকে, আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ