সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়িতে মঙ্গলবার ট্রাক চাপায় ৪ জন মারা গেছেন।
নিহতরা হলেন: সলঙ্গা থানার নাইমুড়ী দিঘির চালা গ্রামের রিয়াজ (৪৫) ও নাইমুড়ী রোয়াপাড়া আজাহার আলীর ছেলে জাহিদুল (২৭), অপর ২ জনের পরিচয় এখনো জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে কুয়াশার কারণে নাইমুড়ী এলাকায় একটি পেঁয়াজের ট্রাক উল্টে যায়। এরপর কুয়াশার মধ্যেই রাস্তায় ছড়ানো পেঁয়াজ কুড়ানোর সময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াজ ও জাহিদুলসহ কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিয়াজ।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহিদুল। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: