জেলার খবর

বাঙালি জাতি কারো মুখাপেক্ষী নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বাঙালি বিজয়ী জাতি, তাই পরমুখাপেক্ষী নয়— নিজেরাই মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় রয়েছে এ জাতির বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে যশোরের বিমানবাহিনী একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল-২০৩০ অনুযায়ী দেশের বিমান বাহিনীকে অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নবীন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে ব্যক্তি ও পেশাগত জীবনে প্রয়োগ করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেদের গড়ে তুলতে ক্যাডেটদের পরামর্শ দেন তিনি।

এ সময় সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে বাংলার আকাশ শত্রুমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকারে অটল থাকতে বিমান বাহিনীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ