অনুমতি ছাড়া রাজশাহীর পুঠিয়ায় বিজিবি ক্যাম্পে প্রবেশের অভিযোগে মঙ্গলবার রাতে দুই সাংবাদিকসহ আরো একজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন: এটিএন নিউজজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম। বাকী একজনের পরিচয় জানা যায়নি।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১১টার দিকে ওই দুই সাংবাদিক পুটিয়া বিজিবি ক্যাম্পে বিনা অনুমতিতে প্রবেশ করেন এবং সেখানে রাখা বিজিবির অস্ত্রের ছবি তুলতে থাকেন। এ সময় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে রাখে।
বিজিবির পক্ষ থেকে সকালে ক্যাম্প কমান্ডার একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের থানায় হস্তান্তর করেন বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: