জেলার খবর

বিভিন্ন পৌর এলাকায় সংঘর্ষ, সাতকানিয়ায় গুলিতে নিহত ১

পৌর এলাকাগুলোতে আহত শতাধিক

চট্টগ্রাম
চট্টগ্রাম

পৌর নির্বাচনে সহিংসতায় চট্টগ্রামের সাতকানিয়ায় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে বুধবার দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের এসপি কেএম হাফিজ আক্তার বলেন, সকালে ভোট শুরুর আড়াই ঘণ্টার মাথায় ৯ নম্বর ওয়ার্ডে সাতকানিয়া সরকারি কলেজ হোস্টেলের পূর্ব পাশে কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে গুলিতে একজনের মৃত্যু হয়।

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ উল্লাহ বলেন, তারা গুলির শব্দ পেয়েছেন।

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। স্থগিত করা হয় কেন্দ্রের ভোটগ্রহণ।

কুমিল্লার চান্দিনায় পশ্চিম বেলা শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ৩ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

এদিকে, কুমিল্লার লাকসামে মালেক ইনস্টিটিউট কেন্দ্রে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুরের স্বরূকাঠিতে বিএনপির মেয়র প্রার্থীর প্রধান এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

ময়মনসিংহের ত্রিশালে ৩টি কেন্দ্রে ককটেল বিস্ফোরিত হয়েছে।

নারায়ণগঞ্জের তারাবোতে জালভোট দেয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছে স্থানীয় যুবলীগ নেতা।

এছাড়া, বগুড়ার জলেশ্বরীতলায় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বিএনপির অনুসন্ধান কেন্দ্র ভাংচুর করার অভিযোগ উঠেছে।

নড়াইলের অনিয়মের অভিযোগে ২টি কেন্দ্রে ৬ জনকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

ভোলার বোরহানউদ্দিনে জালভোট দিতে আসার অভিযোগে এক ব্যক্তির দুই মাসের কারাদণ্ড হয়েছে।

বরগুনার সরকারি কলেজে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল আহসান মহারাজ নির্বাচনের কারচুপির চেষ্টা করলে ভোটাররা কেন্দ্রে ইটপাটকেল ছোঁড়ে। এতে পুলিশ, প্রিসাইডিং অফিসার ও সাংবাদিকসহ কমপক্ষে ৪০ জন আহত হন। পরে কামরুল আহসান মহারাজ নির্বাচন বর্জন করে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলাবাহিনী গুলিতে কামরুল আহসানসহ ১০ জন গুলিবিদ্ধ হন।

এছাড়া বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর, হবিগঞ্জ, কুড়িগ্রাম, চাঁদপুরসহ বেশ কয়েকটি নির্বাচনী এলাকায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ