কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার হোসেনপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। এতে আহত হন ১০ জন।
এদিকে, বুধবার নির্বাচনী পরবর্তী সহিংসতায় কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর রকিবুল উদ্দিন মৌলভী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত সাড়ে ৯টায় দিকে দাউদকান্দি হাইস্কুল মাঠে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি দাউদকান্দির দক্ষিণ গাজীপুরের ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হন।
এদিকে, বরগুনার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বুধবার নির্বাচনী সহিংসতায় আহত নুরুল ইসলাম সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: