দল বিচার না করে মাদক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিয়াম মিলনায়তনে ‘দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না– উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচার বন্ধে এরইমধ্যে মায়ানমার ও ভারত সরকারের সঙ্গে কথা হয়েছে।
সভায় সংসদ সদস্য আব্দুর রহমান বদি তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে বলেন, আইনশৃঙ্খলাবাহিনী ও সাংবাদিকরাই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: