পৌর নির্বাচনে জালভোট, কারচুপি ও প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার প্রতিবাদে রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)।
রোববার সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি অংশ হিসেবে জেলা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নৌপথেও কোন লঞ্চ ছেড়ে যায়নি।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, সকাল থেকে শহরের বনরুপাসহ কয়েকটি এলাকায় অবরোধ সমর্থনকারীদের পিকেটিং করে। তবে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে বিভিন্ন জায়গায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
রাঙমাটি পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কমী ও সমর্থকদের ব্যাপক জালভোট, কারচুপি, হামলা ও প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের চলমান অসহযোগ আন্দোলনের ডাকা দেয় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় জেএসএস।