জেলার খবর

এখনো অজানা রাজশাহী মসজিদ হামলার কারণ

মসজিদ হামলা
মসজিদ হামলা

রাজশাহীর বাগমারার আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে আত্মঘাতী বোমা হামলার এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এর কারণ এবং নিহত হামলাকারী যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে, এ ঘটনাকে রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত বলে উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ এ হামলার কুলকিনারা করতে না পারায় ক্ষুব্ধ গ্রামের ৫০টি আহমদিয়া পরিবার।

এদিকে, এ ঘটনায় তদন্তে অগ্রগতি নিয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

রাজশাহীর বাগমারার মচমইলের বকপাড়া গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন হিসেবে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি মসজিদ। একটি সুন্নীদের, অন্যটি আহমদিয়াদের।

গত ২৫ ডিসেম্বর জুম্মার নামাজের সময় আহমদিয়া মসজিদে এক যুবক আত্মঘাতী বোমা হামলা চালায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ